ফুটবলপ্রেমীদের সামনে আসছে আরেকটি ‘এল ক্লাসিকো’।
বুধবার রাতে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্র করে স্প্যানিশ কাপ কোপা দেল রের
ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।সেমি-ফাইনালের প্রথম লেগে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বার্সেলোনা লিওনেল মেসির প্রথমার্ধের গোলে দ্বিতীয় লেগে ১-১ –এ ড্র করে। ফলে মোট ৩-১ ব্যবধানে জিতে ছয় বছরের মধ্যে চতুর্থবারের মতো কিংস কাপ নামে পরিচিত এই টুর্নামেন্টের ফাইনালে উঠলো বার্সেলোনা।
সেমি-ফাইনালের দুই লেগেই শক্তিশালী আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে মঙ্গলবার ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ।
জিততে মরিয়া বাংলাদেশ
রথম ম্যাচে জিততে-জিততেও শেষ বলে হেরে যাওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়াতে মরিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় সিরিজ শেষ করার প্রত্যয় স্বাগতিকদের।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশর শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তাই বিশ্বকাপের দল গড়ার জন্য পরীক্ষা-নিরীক্ষারও শেষ সুযোগ।
তবে বিশ্বকাপের দিকে না তাকিয়ে এই সিরিজ অমীমাংসিত রাখাই প্রধান লক্ষ্য বাংলাদেশের।
বুধবার টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিঠুন আলীর।
ভ্যালেনটাইনসের সাত-সতেরো!
ভ্যালেনটাইনস ডে-কে ঘিরে যুক্তরাষ্ট্রের বিপণিবিতানগুলোতে ভালোবাসার সাজ।
গোলাপি রঙের সমাহার সর্বত্র। থরে থরে সাজানো লাল টকটকে গোলাপের সারি। অবশ্য
এসব গোলাপে কোনো গন্ধ নেই কিন্তু সুবাসহীন গোলাপ দিয়েই ভালোবাসার উচ্ছ্বাস
বিনিময়ের কমতি নেই কোথাও। অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম আর
প্রযুক্তিপণ্যের এ যুগে ভ্যালেনটাইনস ডের কার্ড বিক্রিতে অবশ্য কিছুটা
মন্দা। তার পরও ভালোবাসার নানা বাণী লেখা কার্ডের সমাহার দোকানে দোকানে।
সহকর্মী টনি ‘হ্যাপি ভ্যালেনটাইনস ডে’ লেখা অনেকগুলো কার্ড কিনেছে। তবে,
তার সঙ্গে আছে লাল খামের একটি আলাদা কার্ডও। ‘হ্যাপি ইনডিপেন্ডেন্স ডে’
লেখা লাল খামের কার্ডটি দেওয়া হবে জনাথনকে। কিছুদিন আগে বউয়ের সঙ্গে
ছাড়াছাড়ি হওয়ায় এবারের ১৪ ফেব্রুয়ারি যেন জনাথনের স্বাধীনতা দিবস!
বাংলাদেশে ভ্যালেনটাইনস ডের প্রচলন খুব বেশিদিনের না হলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে এ দিনটি পালন এখন সামাজিক রীতির অংশ হয়ে গেছে। আমাদের দেশে কেবল শহুরে তরুণ-তরুণীরাই এদিন পালনে উত্সাহী হলেও মার্কিন মুলুকে প্রায় সব বয়সীরাই এ দিনটিকে বিশেষভাবে পালন করেন। অবশ্য সংগত কারণেই অল্প বয়সীদের মধ্যে এই উত্সাহ উত্সবের পর্যায়ে। চলুন, গল্পে গল্পে জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্রে ভ্যালেনটাইনস ডের সাত-সতেরো।

0 comments:
Post a Comment